" গভীরে যাও, আরো গভীরে যাও..........."
আমার শীত ঘুম
তোমার একাল ওকাল মহাকাল
স্তব্ধ শব্দ জব্দ
আঁকড়ে প্রতিরোধ
তল ঠেকে, মন তবু দল দল
ডুবে যাও
" গভীরে যাও, আরো গভীরে যাও........... "
তুমি শুধু তুমি শুধু তুমি
অশ্রুজল সামলে হাসে
সত্য মুহূর্ত আমাদের
অমৃত পেয়ালা মিছে
শিরায়ে শিরায়ে রং মশাল
আলো ধুয়া মিলে মিশে
সব হারিয়ে আরো কাছে
তুমি শুধু তুমি শুধু তুমি
আমার গর্ভে স্রোত
" ভেজা শরীর চড়া স্রোতে কামড়ে ধরে জল........."
বাঁধ ভেঙ্গে স্রোতস্বিনী
বিরাজে উল্লাসে
তুমি শুধু তুমি শুধু তুমি
আমৃত্যু চারিপাশে..................
সুখে রেখো রূপ কথা বাতাসে
সুখে রেখো রূপ কথা বাতাসে
1 comment:
Go deep...more deep ;)...ooo sensuous lol... I wish I know how this words work ;)
Post a Comment